শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

খালেদা জিয়ার চেয়ে এরশাদই যোগ্য প্রতিদ্বন্দ্বী: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনও চিন্তাভাবনা নেই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের। তবে তিনি বলছেন, আমার আসনে (সিলেট-১)খালেদা জিয়া ও এরশাদ প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে।

আর এমনটি হলে তিনিও নির্বাচনে অংশ নিতে পারেন। তবে এই আসনের জন্য খালেদা জিয়ার চেয়ে এরশাদকেই যোগ্য প্রতিদ্বন্দ্বী মনে করেন এম এ মুহিত।

সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় অর্থমন্ত্রী এ মন্তব্য করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এর কারণ হিসেবে মুহিত বলেন, এরশাদের সময় সিলেটে অনেক উন্নয়ন হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, অতীতের যেকোনও সময়ের চেয়ে এবার মানুষ ভালোভাবে ঈদ উদযাপন করেছেন। মানুষ স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পেরেছেন।

এম এ মুহিত এর আগে বহুবার আগামী নির্বাচনে অংশ নেবেন না বলে সাফ জানিয়েছেন। তবে তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী চাইলে সেটা হবে ভিন্ন কথা।

যেভাবে কাটে আল্লামা আহমদ শফীর ঈদ ও রমজান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ