শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

ঈদের দ্বিতীয় দিনে ছয় জেলায় ১২ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  ঈদের দ্বিতীয় দিনে বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনাসহ অপঘাতে ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

টাঙ্গাইল ও নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত এবং বরিশালে ট্রলার ডুবিতে নিখোঁজ রয়েছেন তিনজন। এছাড়া ময়মনসিংহে এক নারী মাদক বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। সিলেটে খুনের শিকার হয়েছে কিশোর। ঝালকাঠিতে জঙ্গলের পাওয়া গেছে যুবকের লাশ।

টাঙ্গাইলে বাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী নিহত:
টাঙ্গাইলের কালিহাতির হাতিয়া এলাকায় বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতি উপজেলার হাতিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের নামপরিচয় জানতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান একটি মোটর সাইকেলযোগে তিন কিশোর বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে হাতিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী লোকাল বাসের সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত তিন কিশোরের মরদেহ থানায় রাখা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ বাসটি উদ্ধার করেছেন। তবে চালক পালিয়ে গেছে বলেও জানান তিনি।

নোয়াখালী সড়ক দুর্ঘটনায় নিহত তিনজন:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় রোববার যাত্রীবাহী বাস ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই সহোদরসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। হতাহতরা অটোরিকশার যাত্রী ও চালক।

সোনাইমুড়ীর কাঠালিয়া গ্রামের বাচ্চু মিয়ার দুই ছেলে মিজান, বেলাল এবং একই গ্রামের রুহুল আমিনের ছেলে অটোরিকশা চালক রাকিব।

আহতদের মধ্যে আবদুল নামে একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি কৈলাইয়া গ্রামে। অন্যজনের পরিচয় জানা যায়নি।

সোনাইমুড়ী থানার ওসি মোঃ নাছিম উদ্দিন জানান: সকালে কাঠালিয়া গ্রামের বাচ্চু মিয়ার দুই ছেলে মিজান ও বেলাল ঘরের খুঁটি ক্রয় জন্য সিএনজি চালিত অটোরিকশায় অন্য দুই যাত্রীসহ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাশার বাজারে যাচ্ছিলেন।

পথে নোয়াখালী-লাকসাম বাইপাস সড়কের রামপুর নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মিজান, বেà¦