শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

সৌদির নারীরা নামবে এবার সীমান্ত পাহারায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রথমবারের মতো সউদি আরব সীমান্তরক্ষায় নিয়োগ দিচ্ছে নারীদের। দেশটির সীমান্তরক্ষী বাহিনী জেনারেল ডাইরেক্টরেট অব সউদী অ্যারাবিয়ান বর্ডার গার্ডস নারী সদস্যদের নিয়োগ দিচ্ছে। সম্প্রতি প্রকাশিত সীমান্তের সিকিউরিটি ইন্সপেকশন অফিসারের নিয়োগ বিজ্ঞপ্তিতে নারীদের আবেদন করার সুযোগ দেয়া হয়েছে। এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।

খবরে বলা হয়, সউদি আরবে নারীরা একে একে কঠোর সব বিধি-নিষেধ থেকে মুক্ত হচ্ছেন। সীমান্তরক্ষী বাহিনীতে নারীদের অংশগ্রহণের সুযোগ তাতে নতুন সংযোজন। সম্প্রতি সৌদি আরবের কয়েকটি সীমান্তবর্তী অঞ্চলে সিকিউরিটি ইন্সপেকশন অফিসারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, জন্মগতভাবে সউদি আরবের নাগরিকরা আবেদন করতে পারবেন। সামরিক বাহিনীর কোনো শাখায় কর্মরত বা চাকরিচ্যুতরা আবেদন করতে পারবেন না। এছাড়া, সউদি নাগরিক ছাড়া অন্য কাউকে বিয়ে করেছেন এমন ব্যক্তি ব্যতীত বাকি সবাই আবেদন করতে পারবেন।

পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধু পুরুষ প্রার্থীদের থেকে আবেদন আহবান করা হতো। কিন্তু এবারের বিজ্ঞপ্তিতে নারী-পুরুষ কোনো ভেদাভেদ রাখা হয়নি।

উল্লেখ্য, মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স হওয়ার পর থেকে সউদি আরবে ব্যাপক সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে। ধর্মীয় অনুশাসনের ব্যাপারে ব্যাপক শিথিলতা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তার নির্দেশনা অনুযায়ীই সউদি সীমান্তরক্ষী বাহিনীতে নারী সদস্য নিয়োগ দেয়া হচ্ছে।

ব্রেইনস্টেক করে হাসপাতালে ভর্তি কারী মাওলানা রহমতুল্লাহ

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ