শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

প্রশাসন ক্যাডারে প্রথম হয়ে প্রশংসায় ভাসছেন তকী ফয়সাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: প্রথম বিসিএস দিয়েই ক্যাডার হয়ে প্রশংসায় ভাসছেন বুয়েটের ভাগ্যবান তকী ফয়সাল।

গতকাল মঙ্গলবার ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। এতে প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তকী ফয়সাল।

তাকে নিয়ে ইতোমধ্যেই অনলাইনে আলোচনা শুরু হয়েছে। নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তকী ফয়সাল।

তকী ফয়সাল বগুড়া জিলা স্কুল থেকে মাধ্যমিক আর আজিজুল হক কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। দুটোতেই গোল্ডেন জিপিএ-৫ পেয়ে ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগে। বিশ্ববিদ্যালয়ের ফলাফলও করেছেন ভালো।

তকী ফয়সাল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শুধু একাডেমিক পড়াশোনাকেই প্রাধান্য দিয়েছি। বিএসসি চূড়ান্ত ফলাফলের পর বড় ভাইয়ের উৎসাহে বিসিএসের পড়া শুরু করে দিলাম। বড় ভাই রফি ফয়সালও ৩৪তম বিসিএসে প্রাণিসম্পদ ক্যাডার। তাঁর পরামর্শ বেশি কাজে লেগেছে। ভাইয়ের দেখানো পথে হেঁটেই সফলতা।

তিনি বলেন, গতকাল খুদে বার্তার মাধ্যমে ফলাফল দেখে কিছুটা বিস্মিত হই। প্রথম হবো, সেটা কখনো ভাবিনি। ফলাফলের পর থেকেই আত্মীয় আর বন্ধুরা শুভকামনা জানাতে লাগলেন। খুবই ভালো লাগছে।

তকীর বাবা মোকাররম হোসেন উত্তরা ব্যাংকের কর্মকর্তা আর মা নাজমুন নাহার গৃহিণী। দুজনই তাঁকে সারাক্ষণ উৎসাহ দিয়ে যেতেন। নিজের চেষ্টা আর পরিশ্রমে এই ফলাফল হয়েছে বলে জানালেন তকী ফয়সাল।

প্রশাসনে চাকরি নিয়ে তকী বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে অনেকে দেশের বাইরে চলে যায়। আমি চেয়েছি দেশে থাকতে। দেশের জন্য কাজ করতে। এই জন্য প্রশাসন ক্যাডার একটি ভালো প্ল্যাটফর্ম।

তিনি বলেন, বিসিএসে সাফল্য পেতে লেগে থাকতে হবে, একটা গাইডলাইন তৈরি করে এগোতে হবে। তাহলেই লক্ষ্যে পৌঁছানো যাবে।

সাদা বর্ণের উজ্জ্বল চেহারার তকী ফয়সালের মুখভর্তি দাড়ি। মাথায় টুপি আর গায়ে লম্বা পাঞ্জাবি। এ কারণে তাকে নিয়ে একটু আলাদা আলোচনাই তৈরি হয়েছে ফেসবুকে। যেখানে এখন মাদরাসা পড়ুয়া আর টুপি দাড়িকে হেয় চোখে দেখার প্রবণতা দেখা যায় সেখানে এমন ছেলের বিসিএসে চমক একটু ব্যতিক্রমী রঙ তো লাগবেই।

অনেকেই তাই তকীকে নিয়ে গর্ব করে লিখছেন, সমাজে ভেদাভেদ তৈরির অপচেষ্টাকারীদের জন্য তকী অনন্য উদাহরণ। পোশাক ও বর্ণ সাম্প্রদায়িকদের চোখ খুলবে তকী।

ফেসবুকে কাসিম ফেরদৌসি নামের একজন লিখেছেন, এবার ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তকী ফয়সাল ভাই। পিএসসিকে অনেক ধন্যবাদ যে তারা এখন শুধু মেধা দেখে নিয়োগ দেন। কে মাদরাসায় পড়ল, কে দাড়ি রাখল, কে টুপি পরল তা দেখেন না, এখন শুধু মেধাই হচ্ছে সব।

ব্রেইনস্টেক করে হাসপাতালে ভর্তি কারী মাওলানা রহমতুল্লাহ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ