শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

তিন সিটি নির্বাচনে প্রচারে অংশ নিতে পারবেন না সংসদ সদস্যরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচার কার্যক্রমে অংশ নিতে পারছেন না সংসদ সদস্যরা।
সংশোধিত আচরণ বিধিমালার গেজেট প্রকাশ না হওয়ায় সংসদ সদস্যরা এ সুযোগ পাচ্ছেন না বলে জানা গেছে।

 

সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ।

তিনি বলেন, ‘বুধবার থেকে তিন সিটি নির্বাচনের তপসিল কার্যকর হবে। আর ঈদের পর গেজেট প্রকাশ হবে। তাই তপসিল কার্যকর হওয়ার পর ওই গেজেটের বিষয়টি বিবেচ্য হবে না।’

সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আগামী ৩০ জুলাই ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ১৩ থেকে ২৮ জুন, বাছাই ১ ও ২ জুলাই, আপিল ৩ থেকে ৫ জুলাই, আপিলের নিষ্পত্তি ৬ থেকে ৮ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহার ৯ জুলাই এবং প্রতীক বরাদ্দের তারিখ ১০ জুলাই নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, ২৯ মে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এই তপসিল ঘোষণা করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ