শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

কুরআন অনুবাদ করায় উইঘুর স্কলারকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: চীনে কারাগারে বন্দি এক আলেমকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। তার অপরাধ ছিল তিনি কুরআনের অনুবাদ করতেন।

দেশটির উইঘুরের বাসিন্দা মুহাম্মদ সালিহ হাজিম একজন উইঘুর মুসলিম। তিনি আরবি থেকে উইঘুর ভাষায় কুরআনের অনুবাদ করতেন। সালিহ হাজিম একজন খ্যাতিমান স্কলার ছিলেন।

গত বৃহস্পতিবার এক বিবৃতিতে উইঘুর মুসলিমদের সংগঠন ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস (ডব্লিউইউসি) জানায়, ২০১৭ সালের ডিসেম্বরে সালিহ হাজিমকে আটক করা হয়। অমানষিক নির্যাতনের ফলেই তার মৃত্যু হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, উইঘুর মুসলিমদের ওপর চীন কর্তৃপক্ষের ব্যাপক নিপীড়ন, বিশেষ করে ধর্মীয় স্বাধীনতা হরণে চলমান দমন-পীড়নের মধ্যেই সালিহ হাজিমকে আটক করা হয়েছিল।

ধর্মীয় বিশ্বাস ও অনুশীলন ত্যাগ করতে হাজার হাজার উইঘুর মুসলিমকে কুখ্যাত ‘রি-এডুকেশন ক্যাম্পে’ আটকে রাখা হয়।

তবে বিষয়টি চীন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে অস্বীকৃতি জানিয়েছে।

উল্লেখ্য, বেশ কিছু বিদেশি নাগরিকসহ হাজার হাজার মুসলিমকে চীনের জিনজিয়াং প্রদেশের কর্তৃপক্ষ গত বছরের বসন্তকাল থেকে এই ‘রি-এডুকেশন ক্যাম্পে’ আটক রেখেছে। অনেকের মতে, এই সংখ্যা ১০ লাখ হতে পারে। দেশটিতে রোজা রাখা, নামাজ পড়া ও দাড়ি রাখা নিষিদ্ধসহ ইসলামি কোনো কাজই করতে পারে না মুসলিমরা। এমনকি ঘরে কুরআন ও হাদিসের বই রাখলেও গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়।

চতুর্মুখী এমন নির্যাতনের ফলে সেখানকার মুসলিমরা চরম উদ্বেগের সঙ্গে দিনাতিপাত করছেন। তবে এ নিয়ে বিশ্বের কোনো দেশই এমনকি কোনো মানবাধিকার সংস্থাও মুখ খুলছে না।

সূত্র: আনাদুলু এজেন্সি, তুরস্ক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ