শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী

সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের সম্ভাবনা নেই: নৌমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাবদুল্লাহ তামিম:  নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের কোনো সম্ভাবনা নেই। বিএনপি বা তাদের বিশদলীয় জোট যদি আগামী সংসদ নির্বাচনে না আসে সেক্ষেত্রে হয়তো যে যার মতো নির্বাচন করতে পারে। সেটা তাদের দলীয় সিদ্ধান্ত।’

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সোনাহাট স্থলবন্দর উদ্বোধন উপলক্ষে শনিবার সকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ভারত সরকারের সঙ্গে আলোচনা করে আমরা ইমিগ্রেশন চালু করব।পরে স্থলবন্দর চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, পুলিশ সুপার মেহেদুল করিম।

নৌপরিবহনমন্ত্রী ২০১২ সালের ১৭ নভেম্বর এ বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর বন্দরের নির্মাণ কাজ শুরু করা হয়।

এজন্য ১৪ দশমিক ৬৮ একর জমিসহ ৬০ মেট্রিক টন ধারণক্ষমতার একটি ওয়ারহাউজ, ৯৬ হাজার বর্গফুট আয়তনের পার্কিং ইয়ার্ড, ৮৫ হাজার বর্গফুট আয়তনের ওপেন স্ট্যাক ইয়ার্ড, শ্রমিকদের জন্য দুটি বিশ্রামাগার, একটি প্রশাসনিক ভবন, দ্বিতলবিশিষ্ট সিকিউরিটি ব্যারাক, একটি দ্বিতল ডরমেটরি ভবনসহ অন্যান্য অবকাঠামো নির্মাণে ৩৯ কোটি ৪৩ লাখ ২৬ হাজার টাকা ব্যয় হয়।

সোনাহাট স্থলবন্দরের সঙ্গে ভারতের এলসি স্টেশন গোলকগঞ্জ, ধুবরী, আসাম থেকে ১০টি পণ্য আমদানি ও রপ্তানি করার চুক্তি হয়।

আরো পড়ুন- রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনী ও সরকারের বৈঠক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ