শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী

নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: দুর্বৃত্তের গুলিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আরিফুল ইয়াকুব রনি (২৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এসময় আরো এক বাংলাদেশি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে ফ্লাটবুশ এলাকায় এ ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে। নিহত আরিফুলের বাড়ি ফেনীর দাগনভূঁইয়া উপজেলায়। তিনি পরিবারের সাথে চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় থাকতেন।

নিউ ইয়র্কের পুলিশ প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানায়, ৫৫০ ওসেন এভিনিউতে অবস্থিত অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের সামনে অন্তত চার যুবকের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রনিকে গুলি করা হয়। একই সময়ে রনির সঙ্গে থাকা আরেক বাংলাদেশি যুবককেও ছুরিকাঘাত করা হয়।

নিউ ইয়র্ক পুলিশ আরো জানায়, সংবাদ পেয়ে অ্যাম্বুলেন্স এসে রনিকে কিংস কাউন্টি হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আহত আরেক বাংলাদেশিকে নেয়া হয়েছে মায়মনিডেস হাসপাতালে। তার নাম এখন পর্যন্ত জানা যায়নি।রনি ট্যাক্সি চালিয়ে লেখাপড়ার খরচ চালাতেন বলে জানিয়েছে পরিবার।

আরো পড়ুন- রোহিঙ্গাদের জন্য ১৬ কোটি টাকা দেবে জাপান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ