মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভূঞাপুরে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ: স্বরাষ্ট্রমন্ত্রী এখন সংবিধান সংশোধন করেই নতুনভাবে সংস্কারের উপকার পেতে হবে ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট

খিলক্ষেতে বিআরটিসির বাস ডিপোতে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস ডিপোতে আগুন লেগেছে।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। তবে সর্বশেষ রাত আড়াইটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আরও ইউনিট প্রস্তুত রয়েছে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে জানা যায়নি। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা বলতে পারেননি অফিসার।

আরো পড়ুন- নতুন বাজেটে কোন খাতে কত বরাদ্দ?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ