শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আর্জেন্টিনার উপর চটেছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী প্রতিবাদের মুখে ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ বাতিল করায় আর্জেন্টিনার উপর ক্ষেপেছে ইসরায়েল।

এ নিয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করেও ব্যার্থ হয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকেই বাদ দেওয়ার জন্য ফিফার কাছে যাচ্ছে।

এদিকে আর্জেন্টিনাকে প্রীতি ম্যাচ বাতিল করতে বাধ্য করায় ফিলিস্তিনির বিরুদ্ধে ফিফায় মামলা করবে বলেও জানিয়েছে ইসরায়েলি ফুটবল ফেডারেশন।

আর্জেন্টিনার টিওয়াইসি পত্রিকার মতে, আর্থিক নানা দিক দিয়ে ক্ষতির সম্মুখীন হয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকেই বাদ দেওয়ার মতো অকল্পনীয় চিন্তা করছে ইসরায়েল। আর এজন্যই তারা ফিফার দ্বারস্থ হচ্ছে।

ইসরায়েল-আর্জেন্টিনার এই ম্যাচের টিকিট থেকে শুরু করে আনা নেওয়ার সব দায়িত্ব ছিল কমটেক কোম্পানির। ফিফার কাছে মূলত তারাই যাচ্ছে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার জন্য।

কমটেক কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, তারা সুইজারল্যান্ডের জুরিখে যাচ্ছেন আর্জেন্টিনার এই অখেলোয়াড়সুলভ আচরণের বিচার চাওয়ার জন্য। এখন দেখার বিষয়, ফিফা এই ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার নিরাপত্তার কারণে ইসরায়েলের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল করে আর্জেন্টিনা। আর এতে ফিলিস্তিনির সাধারণ মানুষদের প্রশংসা এবং বাহবা পেতে থাকেন মেসিরা।

ইসরাইলের সঙ্গে প্রীতিম্যাচ বাতিল করল আর্জেন্টিনা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ