মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভূঞাপুরে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ: স্বরাষ্ট্রমন্ত্রী এখন সংবিধান সংশোধন করেই নতুনভাবে সংস্কারের উপকার পেতে হবে ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট

আফগানিস্তানে ঈদ উপলক্ষে এক সপ্তাহের যুদ্ধবিরতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আফগানিস্তানে আসন্ন ঈদ উপলক্ষে তালেবানের সঙ্গে এক সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে আফগান সরকার। গতকাল বৃহস্পতিবার আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি তার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দেন।

তালবানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া না দেওয়া হলেও তারা ঘোষণাটি যাচাই করে দেখছে বলে জানিয়েছে।

এই যুদ্ধবিরতি আগামী ২৭ রমজান থেকে ঈদের পঞ্চম দিন পর্যন্ত বলবৎ থাকবে। আশরাফ ঘানি তার টুইটার পোস্টে ১২-১৯ জুন পর্যন্ত যুদ্ধবিরতির সময়সীমার কথা ইঙ্গিত করেছেন।

এ যুদ্ধবিরতিতে রাজি কি না তা তাৎক্ষণিকভাবে তালেবান পরিষ্কার করেনি। তবে সেটা কার্যকর হলে তা হবে ২০০১ যুক্তরাষ্ট্রের অনুপ্রবেশের পর থেকে প্রথম ঈদ উপলক্ষে কোনো যুদ্ধবিরতির ঘটনা। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এএফপিকে বলেন, ‘যুদ্ধবিরতির ঘোষণার ব্যাপারটি আমরা আমাদের কর্মকর্তাদের নিয়ে পর্যালোচনা করে দেখছি।’

আরও পড়ুন : শ্রমজীবী সাহাবীদের গল্প


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ