বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

হবিগঞ্জে পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ফুটবলের প্রিয় দল আর্জেন্টিনার পতাকা টাঙ্গাতে গিয়ে হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়াদ (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে সেলিম নামের আরো এক কিশোর আহত হয়। শুক্রবার বেলা ১১টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে এ ঘটনা ঘটে। রিয়াদ রিচি গ্রামের জিতু মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াদ তাদের ঘরের উপরে আর্জেন্টিনার পতাকা লাগাতে গেলে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। এ সময় তাকে বাঁচাতে সেলিম মিয়া নামের এক কিশোর এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের ২ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রিয়াদকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান রিয়াদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুতের তাড়ে জড়িয়ে রিয়াদের মৃত্যু হয়েছে। একই সাথে তার ভাই সেলিম মিয়াকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন : দেশের আকাশে বিদেশি পতাকা উড়তে দিলে হাজার হাজার ফিলিস্তিনি পতাকা উড়বে!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ