বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

নারায়ণগঞ্জে ২২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই হাজার ২০০ ইয়াবাসহ জালাল উদ্দিন জালু নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের এলাহীনগর পশ্চিমপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শুক্রবার সোনারগাঁও থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,জালাল উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টায় সোনারগাঁও থানার এসআই তানভীরের নেতৃত্বে এলাহী নগর পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় দুই হাজার ২০০ ইয়াবাসহ জালাল উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে সোনারগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক হাবিববু রহমান বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন : ইয়াবা ব্যবসায়ী শহিদুল্লাহর গ্রেফতারের ভিডিও; মিডিয়ার অসুখকর বাড়াবাড়ি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ