মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভূঞাপুরে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ: স্বরাষ্ট্রমন্ত্রী এখন সংবিধান সংশোধন করেই নতুনভাবে সংস্কারের উপকার পেতে হবে ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট

নিউইয়র্কে বাংলাদেশি ইমাম হত্যা; খুনীর যাবজ্জীবন জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স এলাকায় একটি মসজিদের ইমামসহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় আসামি অস্কার মোরেলকে (৩৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

স্থানীয় সময় বুধবার বিকেল ৩টার দিকে নিউইয়র্কের কুইন্স অপরাধ আদালতের বিচারক এ রায় দেন। এর আগে গত ২৩ এপ্রিল অস্কার মোরেলকে দোষী সাব্যস্ত করেন আদালত। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর এ মামলার রায় হলো।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৩ আগস্ট দুপুর ১টা ৫০ মিনিটে জোহরের নামাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ওজোন পার্কের আল ফারুক মসজিদের ইমাম মাওলানা আকুঞ্জি (৫৫) ও সহকারী তারা উদ্দিন (৬৪)।

এ ঘটনায় শুধু নিহতদের পরিবারই নয় বরং নিউইয়র্কে পুরো মুসলিম কমিউনিটির মধ্যেই শোকের ছায়া নেমে আসে।

ইমাম ও তার সহযোগীতে হত্যার ঘটনার একদিন পর অর্থাৎ ১৪ আগস্ট রাতে অস্কার মোরেলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন :ইমাম শাফেয়ী রহ.-এর অমূল্য ১০ কথা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ