বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

মসজিদে হারামে ইতিকাফে বসছেন সৌদি বাদশাহ সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহিব্বুল্লাহ মামুন
আওয়ার ইসলাম

সৌদি আরবের বাদশাহ শাহ সালমান বিন আব্দুল আজিজ সোমবারে মক্কা মুকাররমায় অবস্থিত মসজিদে হারামে ইতিকাফ করবেন। বাদশাহ সালমান এ লক্ষ্যে সোমবার জেদ্দা থেকে মক্কা নগরীতে পৌঁছেছেন।

সেখানে বাদশাহ সালমানকে অভ্যর্থনা জানান মক্কা অঞ্চলের গভর্নর প্রিন্স খালিদ আল-ফয়সাল আল-সৌদ। খবর আল আরাবিয়া-এর।

খবরে বলা হয়,  বাদশাহ সালমান রমজানুল মুবারকের শেষ দশক মসজিদে হারামে বাইতুল্লাহ’র ছায়ায় ইবাদত বন্দেগী করবে।

এদিকে মক্কা নগরীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ। হারাম শরীফে প্রবেশের সকল রাস্তায় নজরদারি রাখা হচ্ছে। নিরাপত্তাবাহিনী হেলিকপ্টার কিছুক্ষণ পরপরই চক্কর দিয়ে যাচ্ছে হারাম শরীফের ওপর দিয়ে।

অন্যদিকে পবিত্র দুই মসজিদে ইতিকাফকারীদের জন্য ডিজিটাল লকসহ ৫০০ লকার বসানো হয়েছে। মক্কায় মসজিদ আল-হারামের লকারে চার্জার প্লাগও রয়েছে। এছাড়া ইতিকাফকারীদের জন্য একটি বালিশ, জায়নামাজ এবং টাওয়েলসহ পরিচ্ছন্নতার সরঞ্জামাদিও রয়েছে।

আরও পড়ুন : বাদশাহ সালমানকে ক্ষমতাচ্যুত করার আহ্বান (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ