শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮


‘বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট তৈরির প্রস্তুতি নিচ্ছি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মেয়াদ শেষ হওয়ার আগেই বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার জাতীয় সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট কার্যকর থাকার মেয়াদ ১৫ বছর। তাই এই প্রক্রিয়াকে কার্যকর রাখতে আমরা সেই মেয়াদ শেষ হওয়ার আগেই বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করতে চাই।

তিনি বলেন, এই স্যাটেলাইট উৎক্ষেপণ অনেক সময় সাপেক্ষ তাই বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট তৈরির কাজ শুরু করতে আমরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি।

উল্লেখ্য, এ বছর ১১ মে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ মহাকাশে উৎক্ষেপণ করা হয়।

দুর্যোগের পুর্বাভাস জানাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট!

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ