মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভূঞাপুরে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ: স্বরাষ্ট্রমন্ত্রী এখন সংবিধান সংশোধন করেই নতুনভাবে সংস্কারের উপকার পেতে হবে ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট

নেতানিয়াহুর বিচার দাবিতে ফ্রান্সে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার দাবিতে মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভ হয়েছে।

ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষা থামাতে ইউরোপীয় দেশগুলোর সফরে বর্তমানে ফ্রান্সে রয়েছেন নেতানিয়াহু।

বিক্ষোভে অংশ নেয়া ১৯ বছর বয়সী এক কিশোরী বলেন, আমরা এখানে নেতানিয়াহুকে হ্যালো বলতে এসেছি। তাকে ও বিশ্বকে স্মরণ করিয়ে দিতে চেয়েছি যে, ইসরাইলি বাহিনী গত মাসে ১২৫ নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।

সংহতি প্রকাশের জন্য তার হাতে একটি ফিলিস্তিনি পতাকাও ছিল। ফ্রান্স-ইসরাইল সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক যৌথ প্রকল্প উদ্বোধন এবং ইরানের বিরুদ্ধে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সমর্থন আদায়ে প্যারিস সফরে নেতানিয়াহু।

২০ বছর বয়সী চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থী ইয়াসমিন বলেন, ফিলিস্তিনি প্যারামেডিক রাজন আল নাজ্জারকে অমানবিকভাবে হত্যায় আমরা উদ্বিগ্ন।

ইসরাইলি যুদ্ধাপরাধে আমরা ব্যথিত। নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর যেভাবে বিস্ফোরক বুলেট ছোড়া হয়েছে, তা আমাদের ব্যথিত করে বলে জানিয়েছেন ৬৫ বছর বয়সের জ্যাকুইজ।

গ্রান্ড প্যালেইস প্রদর্শনী হলে সামনে থেকে প্রথমে বিক্ষোভ শুরু হয়েছে। যেখানে দুই দেশের যৌথ প্রকল্পের উদ্বোধন হওয়ার কথা।

বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটেছে। এতে এক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : নেতানিয়াহুকে ‘সন্ত্রাসী’ ও ইসরাইলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ