শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮


নিখোঁজের ৪ দিন পর মাদক কারবারির লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজের চারদিন পর গুলিবিদ্ধ অবস্থায় মানিক (৩২) নামের এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর সাড়ে চারটার দিকে গফরগাঁও থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

এ সময় মানিক মিয়ার পকেটে ৪৯ পিস ইয়াবা পাওয়া যায়। ঘটনাস্থল থেকে পুলিশ দুইটি চাপাতি ও একটি গুলির খোসা উদ্ধার করে। নিহত মানিক মিয়ার বাড়ি উপজেলার চরমছলন্দ জিরাতি পাড়া গ্রামে। সে মতিউর রহমান জগতের ছেলে।

গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান খবরের সত্যতা নিশ্চিত করেছে জানান, মানিক মিয়া উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গফরগাঁও থানায় মাদক দ্রব্য আইনে একাধিক মামলা আছে।

স্থানীয়রা জানায়, সেহরীর সময় তারা গুলির শব্দ শোনেছেন। ভোরে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

নিহতের পরিবোরের দাবী, গত রোববার থেকে নিখোঁজ ছিল মানিক মিয়া। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরো পড়ুন- রোজাদারদের জাগানোর দায়ে ৬ ফিলিস্তিনি আটক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ