বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাগেরহাটের এমপি হলেন খালেকপত্নী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  খুলনা সিটির নবনির্বাচিত মেয়র আব্দুল খালেকের ছেড়ে দেয়া আসনে (বাগেরহাট-৩) উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ও মেয়রপত্নী হাবিবুন নাহার।

সোমবার (৪ জুন) বিকেলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার আনুষ্ঠানিকভাবে মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রীকে জয়ী ঘোষণা করেন।

মো. নুরুজ্জামান তালুকদার বলেন, আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহার ছাড়া আর কেউ এ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেননি। সোমবার বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়েছে।

এ সময় জেলা নির্বাচন অফিসে উপস্থিত ছিলেন, বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র তালুকদার আব্দুল বাকীসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এরআগে বাগেরহাট-৩ আসনে তালুকদার আব্দুল খালেক এমপি ছিলেন। কিন্তু খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য স্পিকারের কাছে তার সংসদ সদস্য পদ থেকে অব্যাহতি নেন।

এরপর স্পিকার নির্বাচন কমিশনকে চিঠি দিলে ১০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। সেই শূন্য আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয় তালুকদার আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহারকে।

আরও পড়ুন : ‘খুলনা সিটি নির্বাচনে ইসি ব্যর্থ হয়েছে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ