বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

সিলেবাসে থাকছে মাওলানা আবুল ফাতাহ’র ‘দেওবন্দ আন্দোলন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিলেবাসে আগামী বছর বহাল থাকছে মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া লিখিত বই ‘দেওবন্দ আন্দোলন ইতিহাস ঐতিহ্য অবদান’।

সম্প্রতি বেফাকের সিলেবাস কমিটির মিটিংয়ে বইটি সিলেবাস থেকে বাতিলের যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল তা এখনই কার্যকর হচ্ছে না বলে জানা গেছে। এ কারণে আগামী বছরও আগের সিলেবাস মতোই ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ বিষয়টি আওয়ার ইসলামের কাছে স্বীকার করেছেন।

মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া রহ. লিখিত বইটি ১৯৯৮ সালে মাদরাসার ফজিলত শ্রেণিতে সিলেবাসভুক্ত করা হয়। মাওলানা আবুল ফাতাহ দীর্ঘদিন বেফাকের সহকারী মহসচিবের দায়িত্ব পালন করেন এবং মালিবাগ মাদরাসার মুহাদ্দিস ছিলেন।

বেফাকের এক উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে আওয়ার ইসলামকে বলেন, রমজানের আগে কমিটির বৈঠকে অনেক বিষয়ে আলোচনা হয়েছিল। মাওলানা আবুল ফাতাহ’র বই ছাড়াও মেশকাত জামাত, ফতোয়া বিভাগে পরীক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। তবে রমজানে বৈঠক সম্ভব না হওয়ায় বিষয়গুলো আগের মতোই থাকছে।

অর্ডার করতে ক্লিক করুন

বইটি সিলেবাসে বহাল করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মাওরনা আবুল ফাতাহ ইয়াহইয়া রহ. এর ছেলে মাওলানা আনাম সাজিদ।

আওয়ার ইসলামকে তিনি বলেন, বইটি বহালের বিষয়ে সিদ্ধান্তটি আমরা জানতে পেরেছি। আমরা এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। আশা করি মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া রহ. এর মেধাকে সর্বদা মূল্যায়ন করবে বেফাক।

বেফাকের সিলেবাস থেকে মাওলানা আবুল ফাতাহ রহ.’র বই স্থগিত

‘দেওবন্দ আন্দোলন’ স্থগিতে মিশ্র প্রতিক্রিয়া; আলেমদের অভিমত

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ