বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

শিবচর কওমি ছাত্র পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি তরুণদের আদর্শ সমাজ বিনির্মাণ ও সমাজ সংশোধনের দায়িত্ব নিতে হবে। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে ইসলামের উদার বাণী ছড়িয়ে দিতে হবে। রাসুল সা.এর মহান আদর্শ  সামনে রেখে ন্যায়, সাম্য, উদারতা আর ভ্রাতৃত্বের বন্ধনে আলোকিত সমাজ গড়তে কওমি তরুণ আলেমদের এগিয়ে আসা সময়ের দাবি।

শিবচর কওমী ছাত্র পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গতকাল ১৭ রমজান আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন শিবচর উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা শাহাদাত হুসাইন। তিনি কওমি ছাত্র পরিষদের নানা সেবামুখি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে মানব সেবায় অংশ গ্রহণের আহ্বান জানান।

স্থানীয় আপন সুইটস এন্ড রেষ্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।ইফতার মাহফিলে কওমি ছাত্র পরিষদের সদস্যবৃন্দ ও শুভাকাঙ্খীগণ উপস্থিত ছিলেন।

কওমি ছাত্র পরিষদের সভাপতি মাওলানা আল আমিন খান জানান, অনুষ্ঠানে আগামী ২৮ শে রমজান কওমী ছাত্র পরিষদের পক্ষ থেকে অসহায়-দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের ঘোষনা দেয়া হয়েছে। গত বছরও কওমি ছাত্র পরিষদ গরিবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছিলো। এ বছর আরো বড় আকারে  ঈদ সামগ্রী বিতরণের চেষ্টা করা হচ্ছে।

এইচজে

আরো ‍পড়ুন বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিসে থাকছে ৯০৪ বাস; টিকিট বিক্রি ৫ জুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ