মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০

ফিলিস্তিনি মেডিকেলকর্মী হত্যার প্রতিশোধে ইসরাইলে রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনি মেডিকেলকর্মী রাজন আল নাজ্জার হত্যার প্রতিশোধ নিতে রবিবার (৩ জুন) ইসরাইলে রকেট হামলা চালানো হয়েছে। তবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

শনিবার (২ জুন) ২১ বছর বয়সী স্বেচ্ছাসেবী আল নাজ্জারের দাফনের কয়েক ঘণ্টা পরেই এ হামলার ঘটনা ঘটেছে।

তার দাফনের সময় দেশটির অ্যাম্বুলেন্সকর্মী ও চিকিৎসকরা উপস্থিতি ছিলেন। দাফনের সময় নাজ্জারের বাবার হাতে তার রক্তমাখা মেডিকেল জ্যাকেটটি ছিল।

জানাজায় অংশ নেয়া শোকগ্রস্ত ফিলিস্তিনিরা তাকে হত্যার প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা করেন।

রকেট হামলার জবাবে ফিলিস্তিনের ১০টি লক্ষ্য বস্তুতে রোববার হামলা চালিয়েছে ইসরাইলি বিমানবাহিনী।

দেশটির সেনাবাহিনী বলেছে, ফিলিস্তিন থেকে রকেট নিক্ষেপের জবাবে তারা এ হামলা চালিয়েছে। হামাসের দুটি গোলাবারুদ উৎপাদন ও মজুদের স্থানেও হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা বলেন, আল নাজ্জারের দাফনের পর পূর্ব খান ইউনিসে সংঘর্ষে বেশ কযেকজন বিক্ষোভকারী আহত হয়েছেন।

গাজা উপত্যকায় নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী শক্তি প্রয়োগ করায় বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা ইসরাইলের নিন্দা জানিয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ