মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

কাশ্মীর সীমান্তে পাক সেনাদের গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: ভারতীয় মিডিয়া দাবি করছে, ডিজিএমও পর্যায়ের আলোচনায় ২০০৩-এর সংঘর্ষ বিরতি চুক্তি ‘অক্ষরে অক্ষরে’ মেনে চলার বিষয়ে সহমত হয়েছিল ভারত ও পাকিস্তান। এর এক সপ্তাহ পরেই ফের বিনা প্ররোচনায় আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে যুদ্ধবিরতি ভেঙে নির্বিচারে গুলিবর্ষণ করেছে পাকিস্তান।

পাকিস্তানি রেঞ্জার্সের গুলিতে মৃত্যু হয় দুই বিএসএফ জওয়ানের। আজ রবিবার ভোররাত থেকে জম্মুর আখনূর সেক্টরের প্রাগওয়াল এলাকায় গুলি চালাতে শুরু করে পাক রেঞ্জার্স। ফরোয়ার্ড পোস্টে মোতায়েন দুই বিএসএফ জওয়ান জখম হন। হাসপাতালে চিকিত্সা চলাকালে তাঁদের মৃত্য হয়েছে বলে বাহিনীর এক পদস্থ আধিকারিক জানিয়েছেন।

পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘনের জবাব দেয় বিএসএফ সদস্যরাও।শেষ খবর পাওয়া পর্যন্ত গুলি বিনিয়ম চলছে বলে জানা গেছে।

গত ২৯ মে ভারত ও পাকিস্তানের ডিজিএমও পর্যায়ের আলোচনায় জম্মু ও কাশ্মীরে সীমান্ত সংঘর্ষ বন্ধ করতে ২০০৩-র সংঘর্ষ বিরতি চুক্তি ‘অক্ষরে অক্ষরে’ মেনে চলার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল।

বিশেষ হটলাইনে দুই সামরিক বাহিনীর কম্যান্ডাররা জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেছিলেন। পাক ডিজিএমও-র উদ্যোগেই হটলাইনে ওই আলোচনা হয়েছিল।

অন্যদিকে, শ্রীনগরে গতকাল পৃথক তিনটি গ্রেনেড হামলায় চার সিআরপিএফ জওয়ান-সহ ৬ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

এইচজে

অারো পড়ুন চীনের মুসলমানদের রোজা রাখায় সরকারি নিষেধাজ্ঞা!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ