বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

নারায়ণগঞ্জ তাবলিগ মারকাজের দুই সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়াণগঞ্জ প্রতিনিধি: তাবলিগের চলমান সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা থেকে তাবলিগের কোনো সাথী ভারতের নিজামুদ্দিন যাবেন না এবং সেখান থেকে কোনো জামাত বা ব্যক্তিও যেন নারায়ণগঞ্জে না আসেন সে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

৩০ মে নারায়ণগঞ্জ তাবলিগের মারকাজ মসজিদে জিম্মাদারদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তগুলো সেদিনই চিঠি আকারে কাকরাইল তাবলিগের কেন্দ্রীয় মারকাজকে অবগত করানো হয়।

চিঠিতে জিম্মাদারগণ লিখেন, নারায়ণগঞ্জ জেলা মার্কাজের সমস্ত শুরা হযরতগণ এবং জিম্মাদার সাথী আলোচনার সাপেক্ষে একমত হয়েছেন যে, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা হতে কোনো জামাত বা ব্যাক্তি নিজামউদ্দিনে যাবে না এবং বিশেষভাবে নিজামউদ্দিন থেকে কোনো জামাত বা ব্যক্তি নারায়ণগঞ্জ জেলা মার্কাজ বা কোন থানায় আসবে না।

চিঠিতে আরো উল্লেখ্য করা হয়, নারায়ণগঞ্জ জেলা ও সকল থানা কাকরাইলের ওলামা শুরা হযরতগণের ফায়সালাকৃত বিষয়ের উপর চলবে।

চিঠিতে স্বাক্ষর করেন-
১। হাজী সিরাজ মিয়া
২। হাজী আবুল হাসেম
৩ হাজী আঃ লতিফ খান
৪। হাজী ফজলুল হক
৫। হাজী হুজায়ফা

মাওলানা ইলিয়াস রহ. এবং দাওয়াত ও তাবলীগ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ