শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

জরিমানার আইন রেখে ডেনমার্কে নেকাব নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম : এবার উত্তর ইউরোপের দেশ ডেনমার্কে নেকাব নিষিদ্ধে আইন পাশ করা হয়েছে। গত বৃহস্পতিবার দেশটির পার্লামেন্ট জরিমানা ও কারাদণ্ডের বিধান রেখে আইনটি পাশ করেছে। ফলে এখন থেকে দেশটিতে জনসমক্ষে মুখ ঢেকে চলা বা নেকাব ব্যবহার করা যাবে না।

এ প্রসঙ্গে ডেনমার্ক সরকারের ভাষ্য, কোনো ধর্মকে উদ্দেশ করে এ আইন তৈরি হয়নি।

পাস হওয়া আইন অনুযায়ী, কেউ এই আইন প্রথমবার ভাঙলে তাকে ১ হাজার ক্রোনার বা ১৩৪ ইউরো (প্রায় ১৩ হাজার টাকা) জরিমানা করা হবে। এরপর আইন ভঙ্গ করলে ১০ হাজার ক্রোনার পর্যন্ত জরিমানা এবং ছয় মাস কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

ডেনমার্কের পার্লামেন্টে নেকাবের বিপক্ষে ভোট পড়ে ৭৫টি। আর ৩০টি ভোট পড়ে নেকাবের পক্ষে। তবে পাস হওয়া আইন অনুযায়ী, নেকাবের পাশাপাশি মুখ, ঘাড় ও মাথা ঢেকে রাখার টুপি ‘ব্লালাকাভা', স্কি মাস্ক, মুখের মাস্ক এভং নকল দাড়ি পরাও নিষিদ্ধ করা হয়েছে।

তবে শরীর সুরক্ষার পোশাক এই আইনে নিষিদ্ধের তালিকায় নেই। যেমন বায়ুদূষণ বা অন্যান্য কিছু থেকে সুরক্ষাকারী মাস্ক, শীতকালীন মুখ ঢাকা বা মাথা ঢাকার পোশাক, মোটরসাইকেলের হেলমেট এবং বিভিন্ন উৎসব বা হ্যালোইনে ব্যবহার করা মাস্ক।

২০১১ সালে ইউরোপের প্রথম দেশ হিসেবে ফ্রান্স নিরাপত্তাগত কারণ দেখিয়ে জনসমক্ষে নেকাব নিষিদ্ধ করে। এরপর বেলজিয়াম, বুলগেরিয়া এবং সুইজারল্যান্ডে একই ধরনের যে আইন রয়েছে ২০১৭ সালে তাকে বৈধতা দেয় ইউরোপের মানবাধিকার আদালত। এছাড়া নেদারল্যান্ডসে সরকারি দফতরগুলোতেও নেকাব নিষিদ্ধ করা হয়েছে।

সর্বশেষ গত এপ্রিলে জার্মানিতে সীমিত আকারে নেকাবের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। দেশটির সরকারি কর্মকর্তা এবং সেনা কর্মকর্তাদের জন্য নেকাব ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

পর্যবেক্ষক মহল মনে করছেন, পাশ্চাতের ইসলাম বিদ্বেষী মহল সন্ত্রাস বিরোধী যুদ্ধ, নিরাপত্তা রক্ষা এবং কথিত মূল্যবোধকে অজুহাত করে মুসলিম নারীদের অধিকার লঙ্ঘন করছে। এমন সময় সন্ত্রাসবাদকে এই কাজের জন্য অজুহাত করা হচ্ছে যখন নেকাব পরিহিত কোনো মুসলিম নারী এখন পর্যন্ত বিশ্বের কোথাও কোনো সন্ত্রাসী হামলা চালায়নি।

আরও পড়ুন : ডেনমার্কও বোরকা নেকাব নিষিদ্ধ করছে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ