মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০

আইএস সংশ্লিষ্টতায় মালয়েশিয়ায় বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অস্ত্র চোরাচালান ও ধর্মীয় স্থাপনায় হামলা পরিকল্পনা ও আইএস সংশ্লিষ্ট সন্দেহে ১৫ সন্দেহভাজনকে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ।

শুক্রবার মালয়েশিয়া পুলিশ জানিয়েছে, আটক সন্দেহভাজনদের মধ্যে এক বাংলাদেশিসহ কয়েকজন বিদেশি নাগরিক রয়েছেন। তবে সে দেশের পুলিশ জাতীয়তা প্রকাশ করলেও কারো নাম, পরিচয় বা ছবি প্রকাশ করেনি।

মালয়েশিয়া পুলিশের প্রধান মোহাম্মদ ফুজি হারুন বলেন, ৬ মালয়েশীয়, ৬ ফিলিপিনো, এক বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ী ও উত্তর আফ্রিকার এক দেশের এক দম্পতিকে গেলো মার্চ থেকে মে মাসের মধ্যে আটক করা হয়।

জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গত মার্চের ২৭ তারিখ থেকে ৯ মে পর্যন্ত ১৫ জনকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন হারুন। এদের সকলেই ১৭ থেকে ৫১ বছর বয়সী । এদেরকে ধরতে কুয়ালালামপুর, সেলানগর, জোহর, কেলানতান এবং সাবাহতে অভিযান পরিচালনা করে পুলিশ।

মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিরা বলছেন, এই ধরনের ঘটনায় বাংলাদেশিদের সম্পৃক্ততা প্রকাশ হওয়ার ফলে সেখানে অবস্থানরত প্রায় ১৫ লাখ বাংলাদেশিদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

আরও পড়ুন :  আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে হামলা, আইএস নিহত ১০


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ