মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০

সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের চলে যাওয়া উচিৎ : আসাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্রকে সিরিয়া ছাড়তেহবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। একই সঙ্গে তিনি অঙ্গীকার করেছেন মার্কিন সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)-এর দখল করা ভূখণ্ড পুনরুদ্ধার করার। খবর আল-জাজিরা-এর।

প্রেসিডেন্ট আসাদ বলেন, সিরিয়া সরকার যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার ডেমোক্রাটিক ফোরসেস এর সঙ্গে আলাপ আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। তবে এই আলোচনা যদি সফল না হয় সেই ক্ষেত্রে আসাদ বিদ্রোহীদের দখলে থাকা এলাকা গুলোকে পুনরুদ্ধার করতে তার বাহিনী ব্যবহার করতে বাধ্য হবেন।

তিনি বলেন, তাদের উচিৎ সিরিয়ে থেকে চলে যাওয়া এবং সিরিয়ার সরকারকে তাদের দেশ মুক্ত করার দায়িত্ব পালন করতে দেয়া।

ইরাকের দৃষ্টান্ত টেনে আসাদ বলেন, তারা(যুক্তরাষ্ট্র) কোন বৈধ কারণ ছাড়াই ইরাকে গিয়েছিল। আর দেখুন তাদের কি অবস্থা হয়েছে। তাদের সেখান থেকে শিক্ষা নেয়া উচিত। ইরাক কোন ব্যতিক্রমী ঘটনা নয় আর সিরিয়াও নয়। আমাদের জনগণ এই অঞ্চলে আর বিদেশীদের অবস্থান মেনে নেবে না।

সাত বছরের গৃহযুদ্ধে সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও তা এড়ানো গেছে বলে দাবি করেছেন আসাদ।

আরও পড়ুন : আসাদকে হত্যার হুমকি ইসরায়েলের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ