মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০ মায়ের স্নেহ, তারপর বিচ্ছেদের বেদনা সড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফের পশ্চিম তীরে ২ হাজার অবৈধ বসতি নির্মাণে যাচ্ছে ইসরায়েল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক আইনের কোনও তোয়াক্কা না করে ফিলিস্তিনের পশ্চিমতীরে অবৈধভাবে ২ হাজার বসতি নির্মাণ করতে যাচ্ছে ইসরায়েল।

মানবাধিকার সংস্থা পিসনাউ দাবি করেছে, ইতোমধ্যে বুধবার সাতশটি নতুন ইউনিটের চূড়ান্ত অনুমোদন মধ্যপ্রাচ্যের এ ইহুদি রাষ্ট্র। বাকিগুলোর অনুমোদনের প্রাথমিক প্রক্রিয়া চলছে।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান বলেছিলেন, তিনি আশা করছেন, আড়াই হাজার বসতি নির্মাণের অনুমতি দেয়া হবে।

পিসনাউ জানায়, যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইসরাইলের অবৈধ বসতি নির্মাণ খুব দ্রুত বাড়ছে।

গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া ফিলিস্তিনিদের নিজেদের বসতবাড়িতে ফেরার বিক্ষোভের উত্তেজনার মধ্যে ওই হামলার ঘটনা ঘটে। গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ ওই বিক্ষোভে ইসরাইলি স্নাইপারদের গুলিতে ১২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন হাজার হাজার মানুষ।

১৯৪৮ সালে ইহুদি সশস্ত্রগোষ্ঠীর হামলায় সাড়ে সাত লাখ আরব অধিবাসী নিজেদের ভিটেমাটি থেকে বিতাড়িত হন। পার্শ্ববর্তী আরব দেশ, অধিকৃত পশ্চিমতীর ও অবরুদ্ধ গাজা এলাকায় এসব আরবরা শরণার্থী হিসেবে মানবেতর জীবনযাপন করছেন।

এইচজে

আরো পড়ুন তায়েফে বন্দুকধারীদের হামলায় ১ পুলিশ নিহত; কয়েক সেনা আহত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ