মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০ মায়ের স্নেহ, তারপর বিচ্ছেদের বেদনা সড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইরানের সামরিক অবস্থানে আঘাত হানার হুমকি ইসরাইলের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার যে স্থানেই ইরানের সামরিক উপদেষ্টারা দেশটির সেনাবাহিনীকে সহযোগিতা দেবে সেখানেই আঘাত হানা হবে।

গতকাল বুধবার নেতানিয়াহু তার ভাষায় বলেন, "কেবল সিরিয়ার গোলান মালভূমি নয় দেশটির যে স্থানেই ইরানের সেনাবাহিনী অবস্থান করুক না কেন আমরা তাদের সে চেষ্টা সফল হতে দেব না।"

দামেস্ক সরকারের অনুরোধে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে দেশটির সেনাবাহিনীকে সামরিক পরামর্শ দিয়ে আসছে ইরান। সিরিয়ার সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানের মুখে পর্যুদস্ত হয়ে পড়া এসব সন্ত্রাসীকে উজ্জবিত করতে ইহুদিবাদী সেনারা প্রায় সময়ই সিরিয়ার সামরিক অবস্থানে হামলা চালিয়ে আসছে।

বিশেষ করে গত বছরের শেষের দিকে সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের পরাজয়ের পর সিরিয় বাহিনীর ওপর ইসরাইলি সেনাদের বিমান হামলা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। দায়েশের পরাজয়ের সঙ্গে সঙ্গে সিরিয়ায় অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর মনোবলও ভেঙে পড়েছে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ