মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০ মায়ের স্নেহ, তারপর বিচ্ছেদের বেদনা সড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১ মাসের জন্য ফেসবুক নিষিদ্ধ হচ্ছে পাপুয়া নিউগিনিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুককে আগামী একমাসের জন্য নিষিদ্ধ করা হচ্ছে পাপুয়া নিউগিনিতে। বিভিন্ন ফেক একাউন্ট শনাক্ত করাসহ ভুল তথ্য এবং পর্নোগ্রাফি ছড়ানোর কারণে নিষিদ্ধ করা হচ্ছে বলে জানানো হয়েছে। দেশটির যোগাযোগমন্ত্রী সাম বাসিল এ বিষয়ে জানিয়েছেন।

তিনি আরো জানিয়েছেন, ফেসবুক বন্ধ করার মূল কারণ ব্যবহারকারীদের একাউন্ট পর্যবেক্ষণ করা। বিশেষত ফেক কিংবা মিথ্যা সংবাদ প্রচার করা বন্ধ করার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। ফেইক নিউজ ছড়াচ্ছে এ ধরণের একাউন্টগুলোকে শনাক্ত করাই এর অন্যতম কারণ বলেও জানিয়েছেন সাম বাসিল।

এসময় তিনি নতুন করে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করার পরিকল্পনার কথাও জানান । অপরদিকে মিথ্যা সংবাদ প্রচারণার কারণে বিশেষ করে ক্যামব্রিজ এনালিটিকার সাথে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর ১০ শতাংশ মানুষ ইন্টারনেটের আওতাভুক্ত পাপুয়া নিউ গিনিতেও একই কারণে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।

বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ