শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব

কারাগারে ইয়াবা, ৩ কারারক্ষী চাকরিচ্যুত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদক সেবন ও বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়ায় শরীয়তপুর কারাগারের ৩ কারারক্ষীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত ও ১৪ কারারক্ষীকে বদলি করেছে কারা কর্তৃপক্ষ।

মঙ্গলবার তাদের এ শাস্তি দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারা-মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

কারা সূত্র জানায়, ইয়াবা সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় শরীয়তপুর কারাগারের তিন কারারক্ষীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তারা হলেন- মো. সালাউদ্দিন, পলাশ হোসেন ও ফারুক হোসেন।

একইসঙ্গে মাদকসহ বিভিন্ন অপরাধের পাওয়ায় ১৪ কারারক্ষীকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।

সারাদেশে র‌্যাব-পুলিশের মাদকবিরোধী অভিযানের পাশাপাশি কারাগারেও নজরদারি বাড়ানো হয়েছে।

গত ১৩ দিনে মাদকবিরোধী অভিযানে শতাধিক মাদকব্যবসায়ী বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

অারো পড়ুন- রমজানে রোগীদের রোজা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ