শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

কাউসার আহমদ সুহাইলের কবিতা হৃদয়ের আর্তনাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হৃদয়ের আর্তনাদ
কাউসার আহমদ সুহাইল

নবী রাসূলের স্মৃতিধন্য
পূন্যভূমি ফিলিস্তিন,
মুসলমানদের প্রথম কিবলা
আজ কেনো রক্তে রঙ্গিন?

মুসলমানরা সেথায় কেনো
আজকে ভিটেমাটি হারা,
আর কতকাল চলবে এমন
নিষ্ঠুরতার করুণধারা?

অবুঝ শিশু কাঁদছে দেখো
কাঁদছে বাবা, মা, সন্তান,
প্রিয়জনের বিয়োগ ব্যাথায়
সেথায় ভারি হয় আসমান।

চোখে তাদের উপচে উঠে
কষ্ঠ নদীর উথাল ঢেউ,
তাদের দুঃখে টানবে বুকে
নেই কি এমন আপন কেউ?

করছে দেখো কত! অনাচার
জারজ রাষ্ট্র ইজরাইল,
নেই কি কেহ? টানবে লাগাম,
আনবে ডেকে আজরাইল।

কেনো সেথায় ইহুদীরা
পেয়ে যাবে এতোটা ছাড়,
ওআইসি আর আবর সংঘের
ছিলো তবে কি দরকার?

কি লাভ হয়ে বিশ^জুড়ে
দেড়’ শ কোটি মুসলমান,
তবু কেনো মোরা এতো অসহায়
কোথায় মোদের সে সম¥ান?

এতো জনপদ! এতো স¤পদ!
তবু কেনো মোরা নিঃশ^ হায়,
ভেবেছ কখনো নেই কি মোদের
কেনো শিকল আজ মোদের পায়?

সব আছে, নেই ঐক্য মোদের
সংহতি নেই পরস্পর,
তাইতো দেখো ভাঙ্গছে তারা
আমাদের সব সাজানো ঘর।

সিরিয়া, ইরাক,আরাকান আজ
মুসলমানের রক্তে লাল,
কাশ্মীর ,আফগান , ইয়ামেনে
চলছে বিষম দূর্বিকাল।

এতো সব দেখে, আছি বড় সুখে
আমরা কেমন মুসলমান,
ভূলে কি গিয়াছি নিজ পরিচয়
আছে কি রক্ত? আছে ইমান?

সময় এসেছে শ্লোগান তোলো
নতুন করে জাগবো আজ,
বিশ^ মুসলিম এক দেহ মোরা
এক পরিবার, এক সমাজ।

মুচে ফেলে সব বিবেদরেখা
অমিল না খুজে মিল খুজি,
স্বার্থের মুখে লাথি মেরে দাঁড়াই
এক কাতারে চোখবুজি।

আমাদের দেখে করবে কুর্নিশ
ইহুদী নাসারা কাঁপবে ফের,
আসবে আবার সালাহউদ্দীন
হাতে নিয়ে নাঙ্গা শামশের।

হবে ফিলিস্তিন আবার মোদের
আমরা গাইবো বিজয় গান,
বিশ্ববাসী দেখবে আবার
মুসলমানের সে সম্মান ।

তাই ভেদাভেদ ভূলে ঐক্য গড়ি
ডাক দিয়ে যাই সংহতির,
পৃৃথিবী আবার দেখবে বিজয়
অসহায় এ মুসলিম জাতির।

আরো পড়ুন- রোজার এ টু জেড : মুফতি মনসূরুল হক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ