শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

তুরস্কে বিশেষ সম্মাননা পেলেন বাংলাদেশি কারি শাইখ আহমাদ বিন ইউসুফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্ক আন্তর্জাতিক হিফজুল কুরআন কিরাত প্রতিযোগিতায় বিশেষ সম্মাননা পেয়েছেন বাংলাদেশি কারি শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী। সোমবার দেশটির ধর্মমন্ত্রী তার হাতে এ সম্মাননা তুলে দেন।

তুরস্কে অনুষ্ঠিতব্য ষষ্ঠ আন্তর্জাতিক হিফজুল কুরআন ও ক্বিরাত প্রতিযোগিতা ২০১৮ এর বিচারক হিসেবে অংশ নিয়েছেন শাইখ আহমাদ বিন ইউসুফ। তিনি মাওলানা ক্বারি মুহাম্মদ ইউসুফ (র) এর বড় ছেলে।

এ প্রতিযোগিতায় ৭৫টি দেশ অংশগ্রহণ করছে। ৩০ মে এ প্রতিযোগিতার সমাপনী দিনে বিচারকদের সম্মাননা এবং প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করবেন তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়েব এরদোয়ান।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী তুরস্ক সরকারের রাষ্ট্রীয় অতিথি হয়ে গত ১৮ মে ঢাকা ত্যাগ করেন।

উল্লেখ্য, শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী বাংলাদেশিদের মধ্যে প্রথম ব্যক্তি যিনি কুরআনের উপরে সর্বোচ্চ ডিগ্রি মুত্তাসিল সনদের অধিকারী ও ১০ কিরাতের বিশেষজ্ঞ। শায়খ আহমাদ বিন ইউসুফ আল আজহারী আন্তর্জাতিক ক্বিরাত তেলাওয়াত সংস্থা (ইক্করা) এর সহ-সভাপতি।

এর আগেও তিনি ব্রুনাইয়ে ৬০তম আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা ২০১৮, জর্ডান আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৭, অল ইন্ডিয়া কিরাত প্রতিযোগিতা ২০১৭ এর বিচারক ছিলেন।

তুরস্কে কিরাত প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি বিচারক শাইখ আহমাদ ইউসুফ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ