বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

সম্প্রীতির ইফতার মাহফিল অায়োজন করে মিসরের বিশ্বরেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

  সম্প্রীতির ইফতার মাহফিল অায়োজন করে বিশ্বরেকর্ড করল মিসরের মানুষ।মূলত দীর্ঘ টেবিলে ইফতার আয়োজন করেই এ রেকর্ড গড়েছে মিসর।

মিলেমিশে এক সঙ্গে বসে ইফতার করতে ভুল করেন না ধর্মপ্রাণ মুসলমানরা। একসঙ্গে সম্প্রীতির ইফতার মাহফিল মুসলিম বিশ্বে অনেক আগ থেকে চলে আসছে।

এর ধারাবাহিকতায় বড় একটি ‘ইফতার টেবিল’ বসেছিল মিসরের আলেকজান্দ্রিয়া শহরে।যা চার হাজার ৪০৩ মিটার লম্বা। যেখানে এক হয়ে ইফতার করেছেন সাত হাজারেরও বেশি মানুষ। যা লম্বায় ছিলো চার হাজার ৪০৩ মিটার (প্রায় সাড়ে চার কিলোমিটার)।

নীল নদ আর পিরামিডের এ দেশটি এভাবে একসঙ্গে দীর্ঘ টেবিলে ইফতার আয়োজন করে বিশ্বের আগের সব রেকর্ড ভেঙেছে ।

ওই ইফতার টেবিলে সারিবদ্ধভাবে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ অংশ নেয়। কারও পোশাক-আশাকে আভিজাত্যের ছাপ, কারও দারিদ্র্যের। তবে কারও মধ্যে ছিল না কোনো জড়তা। সবাই একই রকম ইফতার নিয়ে বসেছিলেন কাঁধে কাঁধ মিলিয়ে।

স্মরণীয় এ সম্প্রীতির ইফতার টেবিলটির আয়োজন করেছিল ‘রেডিও অ্যাক্টিভ’ নামে তরুণদের একটি সংগঠন। তবে এ আয়োজনে মিসরীয় সরকারের সমন্বয়ও ছিল সংগঠনটির সঙ্গে।

২০১৪ সালে দুই কিলোমিটারজুড়ে ইফতার আসরের অয়োজন করেছিল ভূমধ্য উপকূলভূমি ইতালি। পাশাপাশি এক হাজার ২৮৬ মিটার লম্বা ইফতার টেবিলের আয়োজন করে রেকর্ডভুক্ত হয়ে আছে ফিনল্যান্ডও। এ ছাড়া সৌদি আরবের জেদ্দাসহ বিভিন্ন শহরে বড় বড় ইফতার মাহফিলের আয়োজন করা হয় প্রতিবছরই।

এদিকে, ভারতের শ্রীনগরে ডাল লেকের তীরে প্রায় দেড় কিলোমিটারেরও বেশি লম্বা কাপড় বিছিয়ে ‘দস্তরখানা’য় সাড়ে তিন হাজার মানুষের ইফতার আয়োজন করা হয়। যা স্মরণীয় হয়ে এশিয়ার মধ্যে সর্বোচ্চ রের্কড গড়ে আছে দেশটির জম্মু ও কাশ্মীর শহর।

কাশ্মীরের সুশীল সমাজ ও ব্যবসা প্রতিষ্ঠানের সহযোগিতায় ‘লাউড বিটল’ নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এ ‘দস্তরখানা’ ইফতার মাহফিলটির আয়োজন করেছিল। যা সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের সর্বোচ্চ রেকর্ড।

আরও পড়ুন : বঙ্গভবনে রাষ্ট্রপতির ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ