শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ ওয়াহিদুল আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির সাবেক সংসদ সদস্য ও চিফহুইপ, হাটহাজারী উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ ওয়াহিদুল আলম এমপি ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যা এবং বহু আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

সৈয়দ ওয়াহিদুল আলমের পারিবারিক এবং বিএনপি দলীয় সূত্র তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দ ওয়াহিদুল আলমের হাটহাজারী থেকে বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হিসেবে তিনবার নির্বাচিত হয়েছিলেন।

আজ সোমবার সকাল ১১টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকা পল্টন বিএনপি অফিসের সামনে ও বাদ আছর চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠে এবং ২৯ মে মঙ্গলবার সকাল ১১টায় হাটহাজারী পার্বতী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ও একই দিন বাদে জোহর লালিয়ারহাট মাদ্রাসা মাঠে মরহুমের জানাযা নামায অনুষ্ঠিত হবে বলে একটি সূত্রে জানা গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ