শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ছাত্ররাজনীতি নিষিদ্ধ আইনের খসড়া প্রত্যাহার মন্ত্রিসভায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের রাজনীতি বন্ধের বিষয়ে সামরিক শাসনামলে মন্ত্রিসভার যে সিদ্ধান্ত ছিল, তা বাতিলে শিক্ষা মন্ত্রণালয় একটি প্রস্তাব মন্ত্রিসভায় তুললেও তা ফেরত দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে শফিউল বলেন, “মন্ত্রিসভা বলেছে, এটা পুরনো ইস্যু, পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করে…। আরও অনেকগুলো ইস্যু আছে, সবগুলো আনতে হবে। একটা নিয়ে আলাপ করা ঠিক হবে না।”

ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত ছিল জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভায় কোনো সিদ্ধান্ত হলে তা বাতিল করতে হলেও মন্ত্রিসভায় আনতে হয়।

সামরিক শাসনামলে প্রণীত আইনগুলোর মধ্যে যেগুলোর প্রয়োজন আছে তা যুগোপযোগী করে নতুন করে বাংলায় রূপান্তরে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। তবে সামরিক শাসনামলে প্রণীত যেসব আইন প্রয়োজন নেই আদালতের নির্দেশনা অনুযায়ী সেগুলো বাতিল হয়ে যাবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ