মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০ মায়ের স্নেহ, তারপর বিচ্ছেদের বেদনা সড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চলতি বছরে মালয়েশিয়ায় সাড়ে ৩ হাজার বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সাড়ে ৩ হাজার বাংলাদেশিসহ ১৭ হাজার ৮৬৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। দেশটির অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া অবৈধ অভিবাসীদের কাজ দেওয়ার জন্য ৪৫৫ নিয়োগকর্তাকেও আটক করা হয়েছে।

দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক মোস্তাফার আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর এখন পর্যন্ত অবৈধ অভিবাসীবিরোধী মোট ৬ হাজার ১৯টি অভিযান পরিচালিত হয়।

আটককৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, মিয়ানমার, ভারতসহ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন।

মালয়েশিয়ায় বহু অবৈধ বাংলাদেশি বসবাস করছেন। তাদের মধ্যে চলতি বছর ৪ লাখ ৮২ হাজার বাংলাদেশি, বৈধ হওয়ার জন্য আবেদন করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ