শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী

রাজধানীতে মদের কারখানার অনুসন্ধান; আটক ৭৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ রোববার রাজধানীর হাজারীবাগের গণকটুলিতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। এসময় অভিযানস্থল থেকে ৯ জন নারীসহ ৭৯ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। পুলিশ ওই এলাকায় একটি মদের কারখানার সন্ধান পেয়েছে।

সকালে একজন ডেপুটি পুলিশ কমিশনারের নেতৃত্বে গণকটুলির বিভিন্ন বাসাবাড়ি ও দোকানপাটে অভিযান শুরু করে কয়েকশ পুলিশ সদস্য।

ওই এলাকার সুইপার কলোনিতে নিয়মিত মাদক ব্যবসা ও বিক্রি হয় বলে পুলিশের কাছে তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে বলে জানায় পুলিশ। তবে পুলিশ জানিয়েছে আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করার পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

গত কয়েকদিনের ধারাবাহিকতায় রাজধানীতে আজও মাদকবিরোধী অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ রোববার সকাল ১১টা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীর হাজারীবাগের গণকটুলিতে অভিযান চালায়।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের কড়াইল ও কমলাপুরের টিটিপাড়া বস্তিতে পুলিশের অভিযানে ৫২জনকে আটক করা হয়েছে। এক হাজার করে মোট দুই হাজার পুলিশ সদস্য নিয়ে এ মাদকবিরোধী অভিযান চালানো হয়। এছাড়া এ দুই বস্তি থেকে প্রায় ত্রিশ হাজার পিস ইয়াবা, এক মণ গাঁজা এবং বিপুল পরিমাণ দেশি মদ ও ফেনসিডিল জব্দ করা হয়। এ অভিযানকে ডিএমপির পক্ষ থেকে ‘রাশ ড্রাইভ’হিসেবে উল্লেখ করা হয়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ