শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব

ভারতের মুসলিম এলকাগুলোতে বিদ্যুতবিভ্রাট; ভোগান্তিতে রোজাদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: রমজানের প্রথম দশ দিন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোর বিদ্যুত সমস্যার সমাধান হয় নি। রমজানের প্রথম দিন থেকেই বিদ্যুত সমস্যা প্রকট আকার ধারণ করার অভিযোগ উঠলেও প্রশাসন এ দিকে নজর দেয় নি।

জানা যায়, বিদ্রুতবিভ্রাটের কারণে রোজাদার মুসলমানরা বিদ্যুত সমস্যার কারণে অবর্ণনীয় ভোগান্তির মধ্যে পড়েছেন। এ সমস্যার প্রভাব পড়েছে পানি সাপ্লাইয়েও। মুসলমানরা রোজা রেখে ঠিক মতো পানিও পাচ্ছেন না। তাদের ইবাদতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

বিগত দুই মেয়াদের সরকার কয়েকবার দেওবন্দে চব্বিশ ঘণ্টা বিদ্যুত দেয়ার ওয়াদা করেছিলো। কিন্তু বর্তমান সরকার এই ওয়াদাটিকে এড়িয়ে যাচ্ছে।

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর জেলার মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে বিদ্যুত পানির ব্যবস্থাপনা আরও উন্নত করার একটি নির্দেশনা দিয়েছিলো বটে, কিন্তু সে অনুযায়ী বাস্তব কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

সূত্র: রোজনামা খবরেঁ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ