শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব

গাজা উপত্যকায় হামাসকে লক্ষ্য করে ইসরাইলের বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইসরাইল শনিবার রাতে গাজা উপত্যকায় হামাসের লক্ষ্যবস্তুতে দুটি বিমান হামলা চালিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

ফিলিস্তিনের উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা সূত্র একথা জানায়। সূত্রটি আরো জানায়, একটি রকেট দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে হামাসের সামরিক শাখা এজেদিনে আল-কাসেম ব্রিগেডের একটি স্থাপনায় আঘাত হেনেছে।

অন্যটি গাজার মধ্যাঞ্চলে আঘাত হেনেছে। ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে সন্ত্রাসী সংগঠন হামাসের কম্পাউন্ডকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তারা দ্বিতীয় হামলার বিষয়ে কিছু জানায়নি। আগের দিন গাজার সীমান্ত প্রাচীরে ফিলিস্তিনীদের বিক্ষোভের প্রেক্ষিতে এ হামলা চালানো হয় বলে তারা জানায়।

আরো পড়ুন- দিনে ২২ ঘন্টা রোজা রাখছেন তারা (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ