শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

লন্ডনের রাস্তায় ফকির মিসকিন গ্রেপ্তার অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভিক্ষাবৃত্তি ও ফুটপাতে ঘুমানোর কারণে ইংল্যান্ড ও ওয়েলসে কয়েকশ’ ব্রিটিশ নাগরিককে আটক করা হয়েছে। এমনকি তাদের কাউকে কাউকে জরিমানাও করা হয়েছে। খবর দ্যা গার্ডিয়ান-এর।

ঘরবাড়ি না থাকায় অতি দরিদ্র এ সব লোক রাস্তায় ঘুমায় ও দু’বেলা দু’মুঠো খাবার জন্য ভিক্ষা করে। দরিদ্র ও আশ্রয়হীন এ সব লোককে টার্গেট না করার জন্য পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেয়া হয়।

এর পরও পাবলিক স্পেস প্রোটেকশন অর্ডার বা সরকারি জায়গা সুরক্ষা আইনের নামে ৫০টিরও বেশি স্থানীয় কর্তৃপক্ষ তাদেরকে আটক ও জরিমানা করা অব্যাহত রেখেছে। মানবাধিকার সংস্থাগুলো এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে।

খবরে বলা হয়, শহর ও নগরের কেন্দ্রগুলোতে ঘরহীন দরিদ্র লোকগুলোর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসে স্থানীয় কর্তৃপক্ষে এসব এলাকায় ভিক্ষার শাস্তি উল্লেখ করে শত শত নোটিশ টানিয়ে দিয়েছে।

এসব এলাকায় ভিক্ষা করার সময় পুলিশের হাতে ধরা পড়লে কয়েকশ’ পাউন্ড জরিমানা ও সরাসরি কারাগারে পাঠানো হচ্ছে। দরিদ্র ব্রিটিশদের ভিক্ষাবৃত্তি বন্ধে ও রাস্তায় ঘুমানো প্রতিরোধ করতে ২০১৪ সালে কমিউনিটি পুলিশকে বিশেষ ক্ষমতা প্রদান করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মে। এরপর থেকেই এ ধরনের ঘটনা ক্রমেই বেড়েছে।

আরও পড়ুন : বগুড়ায় ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করতে ৬ শতাধিক ভিক্ষুককে পুনর্বাসন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ