শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’ সংবিধান সংস্কারে অবিলম্বে আলাদা অধিবেশন আহ্বান করুন: খেলাফত মজলিস

জমিয়ত হিন্দের অর্থ সহায়তার মুক্তি পেলো দুই কয়েদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: জমিয়তে ওলামায়ে হিন্দের বিশেষ অর্থ সহায়তায় ভারতের তিহার জেল থেকে শাহযাদ ইমরান ও কারতার সিং নামের  আরও দুই কয়েদি মুক্তি পেয়েছে।

এই কয়েদিরা সাজা পূর্ণ হওয়ার পরও অর্থদণ্ড আদায় করতে অপারগ হওয়ার কারণে জেল খাটছিলো।

জমিয়তে ওলামায়ে হিন্দ এই ধরনের কয়েদিদের মুক্ত করার জন্য ধারাবাহিকভাবে সাহায্য করে আসছে। এ বছর ফেব্রুয়ারি মাসে জামিয়তের চেষ্টায় এরকম আট কয়েদি মুক্তি পায়।

জমিয়তে ওলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ মাদানি এ ব্যাপারে জেল পরিচালক অজয় কাসিবকে লিখেছেন, জমিয়ত জেল কতৃপক্ষকে অনুরোধ করছে তারা যেনো জরিমানা আদায়ে অপারগ হয়ে বন্দী থাকা যে কোনো ধর্মাবলম্বী কয়েদির তালিকা তৈরি করে পাঠায়। জামিয়ত তাদের মুক্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে।

মুক্তির বিষয়টি নির্বিঘ্ন করতে জমিয়তে ওলামায়ে হিন্দের পক্ষ থেকে মাওলানা মুহাম্মাদ ইয়াসিন এবং মাওলানা মুহাম্মাদ সাদেক নয়া দিল্লিতে অবস্থিত তিহার জেলের ইনচার্জের সাথে দেখা করেন।

তিনজন কায়েদির মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু শাহযাদ ইমরান ও কারতার সিং নামের দুই কয়েদি মুক্তি পেলেও দিল বাহার নামের অপর কয়েদি মুক্তি পায় নি।

জেল কতৃপক্ষ জানায়, সহযোগিতার জন্য তারা জমিয়তে ওলামায়ে হিন্দের কাছে কৃতজ্ঞ।

রোজনামা খবরেঁ থেকে ওমর ফাইয়ায এর অনুবাদ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ