বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স স্টুপিড: কোরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তর কোরিয়ার কর্মকর্তা চো সান-হি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে স্টুপিড আখ্যা দিয়েছেন।

চো সান-হি বলেন, উত্তর কোরিয়া আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে করজোড় করবে না অথবা তাদের আলোচনায় বসতে প্ররোচিতও করবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে ১২ জুন সিঙ্গাপুরে সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু সে উদ্যোগ ভেস্তে যায়।

পিয়ংইয়ং জানায়, যুক্তরাষ্ট্র যদি একতরফাভাবে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র বর্জনের কথা বলে তবে তারা দেশটির সঙ্গে আলোচনায় যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।

এর আগে মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প বলেন, উত্তর কোরিয়াকে আলোচনায় বসতে হলে আগে শর্ত পূরণ করতে হবে।

চো সান-হি গত কয়েক দশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার কূটনৈতিক আলোচনায় জড়িত ছিলেন।

রমজানে কেমন আছে রোহিঙ্গারা?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ