শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব

ট্রাম্প-কিমের নির্ধারিত বৈঠক বাতিল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বহু আলোচনা সমালোচনার পর শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বৈঠক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে আলোচিত বৈঠকটি বাতিল করেছেন। খবর বিবিসি

ট্রাম্প বলেন, কিমের সঙ্গে বৈঠকে অংশ নেয়াটা ‘অনুপযুক্ত’ হবে। এ কারণে আলোচিত বৈঠকটি বাতিল করা হয়েছে।

আগামী ১২ জুন সিঙ্গাপুরে এ বৈঠকের স্থান নির্ধারণ করা হয়েছিল এবং এ নিয়ে আলোচনা চলছিল বেশ।

কিমকে এক চিঠিতে ট্রাম্প লিখেছেন, আমি আপনার সঙ্গে বৈঠকের জন্য উদগ্রীব ছিলাম। কিন্তু দুঃখজনকভাবে আপনার সাম্প্রতিক এক বিবৃতি ছিল ক্ষোভে ভরা এবং প্রকাশ্য শত্রুতামূলক। তাই আমি মনে করি পূর্ব নির্ধারিত বৈঠকটির জন্য এখন যথাযথ সময় নয়।

এর আগে উত্তর কোরিয়ার এক কর্মকর্তা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পেন্সকে স্টুপিড বলে সম্বোধন করেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স স্টুপিড: কোরিয়া

-আরআর