শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব

মাদরাসা শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষা সম্পৃক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বকশিবাজারে সরকারি মাদরাসা-ই-আলিয়া মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, জঙ্গিবাদ ইসলামের পথ নয়। কিছু লোক ধর্মীয় ভুল ব্যাখ্যা দিয়ে তরুণদের বিপথগামী করছে। শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও মাদক থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে হবে।

তরুণ প্রজন্মকে জঙ্গিবাদ ও মাদকাসক্তি থেকে রক্ষা করতে শিক্ষক-অভিভাবক সবাইকে সচেতন হতে হবে। শিক্ষকদের নিজ নিজ দায়িত্ব সততার সাথে পালন করতে হবে।

শিক্ষামন্ত্রী আজ মঙ্গলবার রাজধানীর বকশিবাজারে সরকারি মাদরাসা-ই-আলিয়া মিলনায়তনে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, মাদরাসা শিক্ষার উন্নয়নে সরকার ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। মাদরাসা ব্যবস্থার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসা হয়েছে। শিক্ষকদের বেতন ও মর্যাদা বাড়ানো হয়েছে। মাদরাসা শিক্ষার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করা হয়েছে।

এরই মধ্যে দুই হাজার মাদরাসা ভবন নির্মাণ করা হয়েছে। আরো দুই হাজার ভবন নির্মাণ করা হবে। মাদরাসা শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষা সম্পৃক্ত করা হয়েছে।

আলেমদের শত বছরের দাবি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। ৫১টি মাদ্রাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে। ইসলামী শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয় করা হয়েছে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম ছায়েফ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে কারিগরী ও মাদরাসা শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

কারিগরী ও বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দীন খান এবং সরকারি মাদরাসা ই-আলিয়ার অধ্যক্ষ সিরাজ উদ্দীন আহমদ বক্তব্য দেন। এছাড়া আরো অনেকে উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ