শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব

রাজীবের দুই ভাইকে কোটি টাকা ক্ষতিপূরণের আদেশ স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে দুই বাসের চাপায় হাত হারানোর পর মারা যাওয়া রাজীব হাসানের পরিবারকে হাইকোর্টের দেওয়া এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ আজ মঙ্গলবার।

হাইকোর্টকে এ ঘটনায় দায়ী কে তা চিহ্নিত করতে ও ক্ষতিপূরণ নির্ধারণে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ওই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমাদানের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

৮ মে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ রাজীবের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণের আদেশ দেন এক মাসের মধ্যে দুই বাসের (বিআরটিসি ও স্বজন পরিবহন) কর্তৃপক্ষকে ২৫ লাখ করে ৫০ লাখ টাকা দিতে বলা হয়।

টাকা জমা দেওয়ার পর ২৫ জুনের মধ্যে দুই কর্তৃপক্ষকে লিখিতভাবে আদালতকে অবহিত করতে বলা হয়। ২৫ জুন এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়।

এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন জানায় বিআরটিসি ও স্বজন পরিবহন। গত ৩ এপ্রিল রাজধানীর কারওয়ানবাজারে হোটেল সোনারগাঁওয়ের বিপরীতে পান্থকুঞ্জ পার্কের সামনে দুই বাসের চাপায় ডান হাত হারান তিতুমীর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হাসান।

অনেক সংগ্রাম করে বেড়ে ওঠা রাজীব ১৬ এপ্রিল মারা যান। এর পর তার মতই অনেকে হাত কিংবা পা হারিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। কিন্তু এখনো পর্যন্ত এ দুর্ঘনা থেকে বাঁচতে পারছে না কেউ।

আরো পড়ুন- একজন রোজাদার যেন একজন সৈনিক!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ