বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

বরিশালে মাদরাসা সুপারকে লাঞ্ছিতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালের বাকেরগঞ্জে মাদরাসা সুপার ও স্থানীয় মসজিদের ইমাম মো. আবু হানিফাকে মাথায় মল ঢেলে লাঞ্ছিতকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ নামের ব্যানারে মঙ্গলবার (২২ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান শিক্ষক নেতারা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান নাঈমের সভাপতিত্বে অন্যরা এতে বক্তব্য দেন।

অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, বরিশালে মাদরাসা সুপার আবু হানিফার ওপর এমন বর্বরতা মেনে নেওয়া যায় না। শিগগিরই অপরাধীকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে যাতে কেউ মানুষ গড়ার কারিগর শিক্ষকদের ওপর এমন কোন নিপীড়ন, নির্যাতনের সাহস না দেখায়।

বরিশালের মাদরাসা সুপারকে লাঞ্ছনার ঘটনায় আরও একজন গ্রেফতার

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ