শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব

দুই মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: কুমিল্লা ও নড়াইলের আদালতে বিচারাধীন দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আজ মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবার কার্যতালিকায় দুটি আবেদন শুনানির জন্য অন্তর্ভুক্ত ছিল। কিন্তু অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানির জন্য সময় চান।

বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করে দেন।

এ সময় খালেদা জিয়ার পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, কায়সার কামাল, রাগীব রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।

রোববার কুমিল্লার নাশকতার দুটি এবং নড়াইলে মানহানির একটি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন দাখিল করেন বেগম খালেদা জিয়া।

আবেদনে বলা হয়, নিম্ন আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা এসব মামলায় জামিন চাওয়া হয়েছে। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে কোনো কোনো মামলা জামিন শুনানির জন্য দীর্ঘ সময় দিয়ে তারিখ ধার্য করা হচ্ছে। যা সচরাচর অন্য মামলার ক্ষেত্রে ঘটে না। এ কারণে হাইকোর্ট জামিন বিষয়ে আদেশ দিতে পারে।

উল্লেখ্য,  খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। এর মধ্যে কুমিল্লায় ৩টি, ঢাকায় ২টি ও নড়াইলের ১টি মামলায় তিনি জামিনে নেই। কারামুক্তি পেতে এসব মামলায় তাকে জামিন নিতে হবে।

এর মধ্যে ঢাকার দুটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকরের জন্য গত ১৭ মে নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর হাকিম আদালত। একইসঙ্গে ৫ জুলাই পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রেখেছে আদালত।

এ দুটি মামলায় খালেদা জিয়ার পক্ষে জামিন চাওয়া হলেও এ বিষয়ে কোনো আদেশ দেয়নি আদালত বলে জানান তার আইনজীবীরা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার প্রেক্ষিতে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া।

আরো পড়ুন- রোজার ফজিলত ও জরুরি মাসাইল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ