শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বিএনপির ইফতার পার্টিতে যা বললেন নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের জাতীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র উদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসি।

রাজধানীর ইস্কাটনে ঢাকা লেডিজ ক্লাবে রাজনীতিকদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে তিনি একথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের নেত্রী খালেদা জিয়া আমাদের মাঝে নেই। সরকারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় তাকে কারাগারে ইফতার করতে হচ্ছে। দেশের এই দুঃসময়ে, গণতন্ত্রের সংকটে আমরা সবাই প্রত্যাশা করি, আমাদের জাতীয় নেতৃবৃন্দ তাদের মূল্যবান অবদান রাখবেন। জাতিকে এই সংকট উত্তরণে তারা নেতৃত্ব দেবেন।’

তিনি বলেন, ‘আমরা একথা সব সময় বলে আসছি এবং আমরা বিশ্বাস করি- এই সময়ে জাতীয় ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন। গণতন্ত্র উদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় শীর্ষ নেতৃবৃন্দের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে- আসুন দেশের এই প্রয়োজনে আমরা সবাই ঐক্যবদ্ধ হই।’

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, সাবেক রাষ্ট্রপতি বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদের সদস্য ও সহ-সম্পাদকরা এতে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন- রমজানের শুরুতে যে আমল করতেন আল্লামা কাশ্মীরি রহ.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ