শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম

ইফতারের কয়েকটি মাসআলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মুহাম্মাদ শোয়াইব

সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা মুস্তাহাব। হাদীস শরীফে আছে,

لا يزال الناس بخير ما عجلوا الفطر.

যতদিন মানুষ দেরি না করে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে। (সহীহ বুখারী ১/২৬৩)

খেজুর দ্বারা ইফতার শুরু করা সুন্নত। খেজুর না পেলে পানি দ্বারা ইফতার শুরু করবে।
হজরত আনাস ইবনে মালিক রা. বলেন,

عن ثابت البناني، أنّه سمع أنس بن مالك يقول:" كانَ رسولُ اللَّهِ - صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ - يُفطِرُ علَى رُطَباتٍ قبلَ أن يصلِّيَ، فإن لم تكن رُطَباتٌ فعلى تَمراتٍ، فإن لم تَكُن حَسا حَسَواتٍ مِن ماءٍ ".

‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামায পড়ার আগে তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। তাজা খেজুর না পেলে শুকনা খেজুর দ্বারা, তাও না পেলে এক ঢোক পানি দ্বারা ইফতার করতেন।’(সুনানে তিরমিযী, হাদীস নং ৬৯২)

من وجد تمراً فليفطر عليه ومن لم يجد فليفطر على الماء فإنه طهور؟

আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যার কাছে খেজুর আছে সে খেজুর দ্বারা ইফতার করবে। খেজুর না পেলে পানি দ্বারা ইফতার করবে। কেননা পানি হল পবিত্র।’ (সুনানে তিরমিযী, হাদীস নং ৬৯০, মুসান্নাফ আবদুর রাযযাক, হাদিস নং ৭৫৮৬)

ইফতারের শুরুতে পড়ুন!

يَا وَاسِعَ الْمَغْفِرَةِ اغْفِرْ لِي

বাংলা উচ্চারণঃ ইয়া ওয়াসিআল মাগফিরাহ! ইগফিরলী। {শুয়াবুল ঈমান লিলবায়হাকী, হাদীস নং-৩৬২০]

তারপর পড়ুন।

اللَّهُمَّ لَكَ صُمْتُ، وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ

বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু। {সুনানে আবু দাউদ, হাদীস নং-২৩৫৮, মুজামুল আওসাত, হাদীস নং-৭৫৪৯]

ইফতার শেষে পড়ুনঃ

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ، وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

জাযাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরু..ক্বু, ওয়াছাবাতাল আজরু ইনশাআল্লাহু। [আবু দাউদ, হাদীস নং-২৩৫৭]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ